• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এফএ কাপ ফাইনাল: ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে চেলসি



অনলাইন ডেস্ক ►

ইংলিশ প্রিমিয়ার লিগের ফর্মহীনতা কাটিয়ে এফএ কাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্লুজরা। লন্ডনের ঐতিহাসিক উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। 

পুরো ম্যাচেই চেলসি আধিপত্য বজায় রেখে খেলেছে। এনজো ফার্নান্দেজ চলতি মৌসুমে তার ১৩তম গোলটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে শিরোপার লড়াইয়ে চেলসি মুখোমুখি হবে শক্তিশালী ম্যানচেস্টার সিটির। সাম্প্রতিক সময়ে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া চেলসির জন্য এই ফাইনালটি মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে।