• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ওটিটিতে আসছে মোহনলালের ব্লকবাস্টার ‘দৃশ্যম ৩’



অনলাইন ডেস্ক ►

বক্স অফিসে রেকর্ড গড়ার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মোহনলালের আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩’। আগামী ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটি স্ট্রিমিং হবে।

গত ২১ মে মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। মালয়ালম ভাষার পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় ডাব করা সংস্করণেও এটি দেখা যাবে। 

পরিচালক জিতু জোসেফ জানান, এবারের পর্বে জর্জকুট্টির পরিবারের মানসিক ট্রমা এবং আইনের চোখ ফাঁকি দিতে গিয়ে তাদের মরিয়া প্রচেষ্টার মনস্তাত্ত্বিক লড়াই ফুটে উঠেছে। অন্যদিকে, অজয় দেবগন অভিনীত দৃশ্যম ৩-এর হিন্দি রিমেক আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।