- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৪:২৬
কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১
অনলাইন ডেস্ক ►
কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। সর্বশেষ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে বলে দেশটির আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর পরেই নিহতদের সংখ্যা জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘একটি হেলিকপ্টার নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর হেলিকপ্টারটি জলসীমায় বিধ্বস্ত হয়।’ মন্ত্রণালয় তখন আরো জানায়, ‘এর ক্রু সদস্য এবং যাত্রীদের জন্য তল্লাশি অভিযান চলছে।’