- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ক্রিকেটে উইলিয়ামসন ও ল্যাথামের অনন্য বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক ►
নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিরল মাইলফলক স্পর্শ করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে অংশ নেওয়ার মাধ্যমে তারা বিশ্বের ১২টি ভিন্ন দেশে টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ক্রিকেটারের এই কৃতিত্ব নেই।
এর আগে রিকি পন্টিং ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা ১১টি দেশে টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন। উইলিয়ামসনের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে; এই ম্যাচে হাফ সেঞ্চুরি করতে পারলে তিনি ১২টি দেশের প্রতিটিতেই অন্তত একটি করে ফিফটি করার একক রেকর্ড গড়বেন।
মাধুকর/এমআর