- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-২-২০২৬, সময়ঃ সকাল ১১:১৩
গাইবান্ধা-০৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ
পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধা-০৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা সামীনা ৩২ মাইল নাম স্থানে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
লেবার সর্দার মোজাম্মেল হক মোজার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছামছুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ছ-মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, শ্রমিক সদস্য হাই মিয়া, আঃ জলিল, আব্দুল মতিন, এনামুল হক, আফসার আলী, চান্দু মিয়া, শাহীন মিয়া, নজরুল ইসলাম, ছাইদুর রহমান প্রমুখ। এসময় সম্মিলিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।