- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৫:৩০
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ►
আজ ১৫ এপ্রিল গাইবান্ধা জেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ন্যায় জেলাতেও আজকের পরীক্ষার বিষয় বাংলা এবং পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।জেলাজুড়ে এ পরীক্ষায় মোট ১১ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪ হাজার ৫৫০ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ৫৩৭ জন।উপজেলাভিত্তিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাইবান্ধা সদরে ৯১২ জন ছাত্র ও ১,২৩৭ জন ছাত্রী, গোবিন্দগঞ্জে ৯৪৯ জন ছাত্র ও ১,৩৬৫ জন ছাত্রী, পলাশবাড়িতে ৫৫৯ জন ছাত্র ও ৭৫৭ জন ছাত্রী, ফুলছড়িতে ২৯১ জন ছাত্র ও ৩৬৯ জন ছাত্রী, সাদুল্লাপুরে ৫৭৮ জন ছাত্র ও ৭৬৩ জন ছাত্রী, সাঘাটায় ৫৪৭ জন ছাত্র ও ৮১১ জন ছাত্রী এবং সুন্দরগঞ্জে ৮১৪ জন ছাত্র ও ১,২৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা রাখা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে পারবে।তিনি আরও বলেন, গাইবান্ধা জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এ ধরনের মূল্যায়নমূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানানো হয়েছে।