- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:১৫
গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ লাইলাতুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার ফিলিং স্টেশন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যন্যা সদস্যরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।