- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় শিশুদের সুরক্ষায় হামের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় শহরের সবুজপাড়ায় নগর মাতৃসদনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) এ,কে,এম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ এই কার্যক্রমের মাধ্যমে অধিকসংখ্যক শিশুকে হামের টিকার আওতায় আনা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ।