- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলোর এক মতবিনিময় সভা গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জেলা প্রশাসক গাইবান্ধা জেলার নানা উন্নয়ন, সম্ভবনার খাত ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। অপরদিকে সংসদ সদস্য জেলার সম্ভাবনাময় ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন সংসদ সদস্য।
পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মোর্শেদ বাবু, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম ফকু, জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ সম্পাদক মৌসুমি তমা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ এবং জেলা তাঁতী দলের আহ্বায়ক আ. স. ম. সাজ্জাদ হোসেন পল্টন। এছাড়াও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সময়সূচি অনুযায়ী আগামী ২৮ ও ২৯ জুলাই ফুলছড়ি-সাঘাটা ও সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পলাশবাড়ী প্রতিনিধি জানান
সংসদ সদস্য মমতাজ আলো-এঁর ২৭-২৯ জুলাই গাইবান্ধা জেলা সফরের অংশ হিসেবে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল সোমবার দুপুরে স্থানীয় আন্ডারপাসের নিচে পৌঁছলে পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর সংক্ষিপ্ত পথসভায় বর্তমান বিএনপির সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন কাজের ধারাবাহিকতা তুলে ধরে বক্তব্য রাখেন মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক আবুল বাশার লিটন, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী বেগম রোকেয়া খুকি, জোহরা বেগম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।