- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জ আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশীদ ইরাম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সভায় মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।