- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:১০
গোবিন্দগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ৯ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুতের ৯ খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, এ ছাড়ার শিলা বৃষ্টি ও বাতাসে উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে। এর আগে গত রবিবার রাতেও এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়ি ঘরের ব্যাপক সাধন হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১২দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, মেরী, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, রামনাথপুর, দুর্গাপুর সহ মহিমাগঞ্জ, কামদিয়া, রাজাহার, শাখাহার, গুমানীগঞ্জ ইউনিয়নের বেশ কয়েক গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায়, এছাড়াও অনেক গাছপালা ঘরের উপর ভেঙে পড়েছে।
শিলাবৃষ্টি কারণে এই এলাকার ৫ শতাধিক ঘরবাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরি বাবলু মোবাইল ফোনে জানান, শিলাবৃষ্টিতে টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ঝড়ে ধান, গমসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে বলে জানান।