- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে প্রদর্শনী ফসল হিসেবে কলা চাষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রদর্শনী ফসল হিসেবে কলা চাষ সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদীসুর রহমান এবং এসএপিপিও সারোয়ার জাহানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কলা চাষিদের মাঝে প্রদর্শনী প্লট স্থাপন ও কলা চাষের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও কৃষকদের আধুনিক ও লাভজনক কলা চাষ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কলা চাষি অংশগ্রহণ করেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কলা একটি লাভজনক ও সম্ভাবনাময় অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কলার উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব। এ ধরনের প্রদর্শনী কার্যক্রম কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং এলাকায় কলা চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।