- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে ২শ পিস ইয়াবাসহ আটক ১
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ হেলাল উদ্দীন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো এক মাদককারবারি পালিয়ে যায়।
সে পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজাহার আলী (৫০)। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া মৌজার ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পলাতক আসামীর সহযোগিতায় ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্দে মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যচ্ছে।