- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দিল্লির হোটেল অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নুরুল আমিনের মৃত্যু
অনলাইন ডেস্ক ►
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন মো. নুরুল আমিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
গত বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল ছিল। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর পাশে তারা দাঁড়িয়েছে এবং নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করছে। ওই পরিবার দুটি মূলত চিকিৎসা সেবা নেওয়ার উদ্দেশ্যে দিল্লিতে অবস্থান করছিলেন।