- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
অনলাইন ডেস্ক ►
আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয়টি অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়াবিদদের মতে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।