- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধার শামীম কায়সার লিংকন শুক্রবার রাতে শপথ গ্রহণের পর মন্ত্রীর নির্বাচনী এলাকা গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ উপজেলা শহর ও তার গ্রামের বাড়ি মহিমাগঞ্জে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন দলের নেতাকর্মী, সমর্থক, ভোটার ও স্বজনরা।
এ সময় দলমত নির্বিশেষে সকলে স্বতঃফুর্তভাবে রাস্তায় নেমে এসে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা ও রফিকুল ইসলাম রফিক।
অবহেলিত গাইবান্ধার জনগোষ্ঠীর উন্নয়নের কান্ডারী শামীম কায়সার লিংকন জেলার উন্নয়নে সদরে কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন, মহিমাগঞ্জে রংপুর চিনিকলসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জেলাবাসীর হৃদয়ে অম্লান হয়ে থাকবেন বলে প্রত্যাশা করেন এলাকার জনগণ এবং অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেসবুকে। একইসঙ্গে উত্তরের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা।