- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নওগাঁয় স্বচ্ছতার নজির: খাল খনন শেষে সরকারি অর্থ ফেরত
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে মৃতপ্রায় খালগুলো পুনর্খননের উদ্যোগ নিয়েছিল সরকার। নওগাঁ জেলায় ১৩টি খাল খননের জন্য বরাদ্দকৃত অর্থের ১ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৮ টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই খাল পুনর্খননের ফলে নওগাঁর ১০টি উপজেলার হাজার হাজার কৃষক উপকৃত হচ্ছেন। বর্ষার পানি সংরক্ষণ করে এখন স্থানীয়রা জমিতে সেচ দিচ্ছেন, হাঁস পালন করছেন এবং মাছ চাষ করছেন। এছাড়া খালের দুই পাড়ে পরিবেশবান্ধব গাছ লাগানো হয়েছে, যা স্থানীয় বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করছে। জেলা প্রশাসনের এই পদক্ষেপ কেবল সরকারি অর্থের সাশ্রয়ই করেনি, বরং স্থানীয় বেকার মানুষের জন্য মৌসুমী কর্মসংস্থানের পথও খুলে দিয়েছে।
প্রশাসনের এমন স্বচ্ছতা ও জবাবদিহিতা স্থানীয় মানুষের মনে সরকারের প্রতি আস্থা আরও বাড়িয়েছে। মৃত প্রায় খালগুলো সজীব হয়ে ওঠায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরছে, যা বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম বড় উদাহরণ।