• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত



পলাশবাড়ী প্রতিনিধি 
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সাথে ওষুধ বাহী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে,৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুৃৃৃর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধ ভর্তি একটি মাইক্রোবাস গাইবান্ধা যাওয়ার পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে  মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। নিহত মাসুদ রানা (৪০), তিনি ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। তিনি একজন মাইক্রোবাস চালক।

নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা সানি নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।