- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পুকুরের পানিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক মিস্টার ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।