• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত



বগুড়া প্রতিনিধি ►
বগুড়ার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকাল চারটার দিকে কাহালুর মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আটক ও ট্রাক জব্দ করেছে পুলিশ। নিহতের নাম সিরাজুল হক খান (৭০)। তিনি বগুড়া সদর উপজেলার কৈচর এলাকার বাসিন্দা। কাহালু থানার এসআই নূর ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এসআই নূর ইসলাম জানান, শনিবার বিকালে কাহালুর মুরইল বাজারে নিজের মোটরসাইকেল নিয়ে নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন সিরাজুল ইসলাম খান। এমন সময় নওগাঁ থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে এবং চালক আটক রয়েছেন। এঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।