- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
অনলাইন ডেস্ক ►
বগুড়ার শেরপুরে একটি বিকল ট্রাকে বাস ধাক্কা দেওয়ায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।, রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
নিহত নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে সড়কের পাশের দেয়ালে ধাক্কা খেয়ে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দুদিন ধরে মহাসড়কে দাঁড়িয়ে ছিল।
রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুর রহমান নিহত হন। দুর্ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।