• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিন্দু বিসর্গর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বিভিন্ন আয়োজন



মোদাচ্ছেরুজ্জামান মিলু

সাহিত্যের ছোটো কাগজ ‘বিন্দু বিসর্গর পঁচিশতম প্রতিষ্ঠাাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ছিল জাতীয় ও স্থানীয় কবি সাহিত্যিকদের এক মিলনমেলা। অনুষ্ঠানে ছিলো অতিথি লেখকদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের বরণ করে নেওয়া, আলোচনা, সাবেদ আল সাদ ও শাহাদত হোসেন সুজন সম্পাদিত সাহিত্যের কাগজ ‘বিন্দু বিসর্গ’ ও লেখক গোবিন্দলাল দাশ এর ‘নন্দিনী অপর্ণা এবং আমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

গাইবান্ধার দুজন বাচিক শিল্পী শিরিন আকতার ও শাহনাজ মুন্নির উপস্থাপনায় আমাদের মাঝে থেকে যারা না ফেরার দেশে চলে গেছেন তাঁদের স্মরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করন। কবি সাবেদ আল সাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি, লেখক ও লালন গবেষক ফরিদ আহমেদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কবি ও লেখক শাহাদত হোসেন সুজন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি রফিকুর রশিদ। লেখক ও সাহিত্যিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাসুদ মোস্তাফিজ, সন্তোষ ঢালী, আসাদুল্লাহ, কবি ও অনুবাদক ইউসুফ রেজা, তাহমিনা কোরাইশি, গোবিন্দলাল দাশ, অধ্যাপক সমীর কুমার সরকার, আনোয়ার কামাল, সৈকত হাবীব, ফারুক শিয়ার চিনু, ইমরুল ইউসুফ, নাহার ফরিদ খান, মাহফুল আকতার পলি, মো. আব্দুল হাদী, কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, ইসলাম রফিক, মোদাচ্ছেরুজ্জামান মিলু, হাফিজুল হিলালী বাবু, অ্যাড. কাসেম ইয়াসবীর, সুলতানা নাসরীন রেখা, অ্যাড. সায়েদ আলী, শিউলি সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে মোট ছয়জন অতিথি লেখক কবীদের আজীবন সম্মাননা জানিয়ে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ সাহিত্যিক ও সাংস্কৃতিক ২ জন ব্যক্তিকে অর্ধলক্ষ করে টাকার চেক প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ফরিদ আহমেদ দুলাল বলেন, আমরা চাইলেই যে কেউ কবি হয়ে যাই এবং সিরিজে পা দেই। কিভাবে কবিতা রচনা করবো, কি ভাবে পাঠকের কাছে পৌঁছে দেবো সে বিষয়ে আমাদের অধিক সচেতন থাকতে হবে। কেন কবিতা নিয়ে আগ্রহী, কেন কবিতা নিয়ে মাতামাতি তা বুঝতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন, কবিতা দিক নির্দেশনা পৌঁছে দেবে তাই নিজের সৃষ্টির বিষয়ে যত্নশীল হতে হবে। অনুশীলন ও চর্চার মধ্যদিয়ে নিজেকে তৈরি করতে হবে। এই অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো কবিতা পাাঠের আসর, সংগীতানুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান।