- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিশ্বকাপের মঞ্চে শাকিরার সঙ্গে উগান্ডার গেটো কিডস
অনলাইন ডেস্ক ►
আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে এক জাঁকজমকপূর্ণ হাফ টাইম শো আয়োজিত হতে যাচ্ছে। এই আসরে পপ তারকা শাকিরার সঙ্গে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছে উগান্ডার জনপ্রিয় শিশু নৃত্যদল গেটো কিডস। পথশিশুদের নিয়ে গঠিত এই দলটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাচের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। শাকিরার পাশাপাশি এই মেগা অনুষ্ঠানে ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস-এর পারফর্ম করার কথা রয়েছে।
মাধুকর/এমআর