• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিষের বোতল হাতে অনশন, ১২ ঘণ্টা পর স্ত্রীর স্বীকৃতি পেলেন তরুণী



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতে বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থানের ১২ ঘন্টা পর স্ত্রীর স্বকৃীত পেলেন সেই তরুণী। হাতে বিষ নিয়ে প্রেমিকার বাড়িতে অবস্থান নিলে বিষয়টি মূহুর্তে ভাইরাল হয় সমাজিক যোগাযোগ মাধ্যমে যা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে বিয়ের দাবিতে হাতে বিষ নিয়ে এক প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নেয় সুরভী নামের এক তরুণী। এত শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। আর একই গ্রামের তরুণী সুরভীর দাবী তাদের মধ্যে প্রায় ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।

ওই সম্পর্কের সূত্র ধরে তরুণী বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে এসে হাতে বিষ নিয়ে অবস্থান নেন। এলাকার কাজী আজিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে রাতেই তাদের বিযে দেয়া হয়। কবে বিয়ের পর বড় কনে ক্যামেরার সামনে আর কোন কথা বলতে রাজি হয়নি।