• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি



অনলাইন ডেস্ক►
বিশ্বকাপ ফুটবল মানেই মাঠে ও গ্যালারিতে উত্তেজনা। আর সেখানে যদি রেফারি ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত দেন তাহলে তো সেই উত্তেজনা আরো চরমে ওঠে। ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে। আর সেই ম্যাচে এক বিতর্কিত রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। এর আগেও বড় ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার জন্ম দিয়েছেন।

এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেন, যা নিয়ে নানা সমালোচনা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা বিবাদে জড়ান এই রেফারির সঙ্গে। এক সময় মাদক-কাণ্ডেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেই ঘটনায় ভিনচিচ নিজেকে অনুষ্ঠানের আয়োজকদের থেকে আলাদা বলে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে মুক্তি দেওয়া হয়েছিল। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ভিনচিচের দুই সহকারী লাইনসম্যান হিসেবেও থাকছেন স্লোভেনিয়ার দুজন।