• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ভেঙ্গে পড়লো জরাজীর্ণ কাঠের সেতু অল্পের জন্যে রক্ষা পেলেন এমপি

শাহজাহান আলী মনন, নীলফামারী ►
নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ জামায়াত নেতাকর্মীরা। সেতুতে উঠে কিছুদূর যেতেই হঠাৎ এর একাংশ ভেঙে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। বুধবার (১২ আগস্ট) সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।  

জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে সেতু না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের সেতু তৈরি করেন। আজকে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার তার নেতাকর্মীদের সাথে নিয়ে সেটি পরিদর্শনে যান। তিনি সেতুতে ওঠার পর হঠাৎ এর একাংশ ভেঙ্গে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন। তবে তিনি (এমপি) অক্ষত রয়েছেন।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, সেতুটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন। এমপি সেটাই দেখতে যান। ব্রিজটিতে এমপি মহোদয়ের সঙ্গে অনেকে উঠেছিল। হঠাৎ সেতুটি ভেঙ্গে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।

নীলফামারী জেলা জামায়াতের আমীর আমির আব্দুস সাত্তার এমপি বলেন, এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের সেতু তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা কাপড় ছিড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে সেতুটি করার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।

উল্লেখ্য, সেতু ভেঙ্গে জামায়াত নেতারা নদীতে পড়ে যাওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রায় প্রতিটি টিভি, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে দ্রুত এই সংবাদ প্রচার ও প্রকাশ করেছে। দলীয় নেতাকর্মীরা এমপি রক্ষা পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করাসহ আহতদের সুস্থ্যতা কামনা করেছেন। 