• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক



অনলাইন ডেস্ক ►

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, অপূরণীয় এ শোকের মুহূর্তে আমরা স্বজন হারানো মানুষের পাশে আছি। একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পারে, সেই কামনা করছি।