• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মহান মে দিবসে গাইবান্ধায় র‌্যালী ও আলোচনা সভা



নিজস্ব প্রতিবেদক ►

মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ মে) সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালী শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।