• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৩-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৫

মহিমাগঞ্জে মানবধর্ম প্রচারক সংঘের আচার্য মনতোষ ব্রহ্মচারীর পরলোকগমন



মহিমাগঞ্জ প্রতিনিধি ►    

মানবধর্ম প্রচারক সংঘের আচার্য শ্রীশ্রী মনতোষ ব্রহ্মচারী (৭৫) পরলোক গমন করেছেন। আজ সোমবার (২৩ মার্চ) ভোর ৫টায় বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সাম্প্রদায়িকতামুক্ত মানব ধর্মের প্রচারক ছিলেন তিনি।

সারাদেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে মানবতার মর্মবাণী প্রচারে তিনি তাঁর সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ কর্মকারপাড়া সুভাষ কর্মকারের বাড়িতে স্থাপিত আশ্রমে বসবাস করতেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ছুটে আসেন। পরে বিকেলে মহিমাগঞ্জের বাঙালি নদীর তীরে দেওয়ানতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।