- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
অনলাইন ডেস্ক ►
ইরানের ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাবে তেহরান কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার ভোরে ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে ইরান মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি কঠোর সতর্কবার্তা। তারা স্পষ্ট করেছে যে, ইরানের ওপর যেকোনো ধরনের হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। উত্তেজনার পারদ বাড়ায় কুয়েতের সশস্ত্র বাহিনীও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ওই অঞ্চলে যেকোনো ধরনের হামলার মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে ইরান ও তার প্রতিবেশী দেশগুলো।
মাধুকর/এমআর