• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি



অনলাইন ডেস্ক ►

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং এটি ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণযুদ্ধ। তিনি শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন। 

তিনি আরও বলেন, স্বাধীনতার পর অনেক সময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আড়াল করার চেষ্টা হয়েছে, যা সংশোধন করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের বাঙালি সৈনিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের বিদ্রোহই স্বাধীনতার পথ সুগম করেছিল। তিনি ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানকেও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন এবং আগামী দিনে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।