- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মেসির জাদুতে মুগ্ধ পরীমণি
অনলাইন ডেস্ক ►
ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ভাসছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির অন্ধ ভক্ত তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাসের একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। সেখানে দেখা যায়, মেসির জার্সি গায়ে প্রিয় দলের স্লোগানে মুখরিত তিনি। পরীমণি জানান, যখনই মেসির পায়ে বল থাকে, তখন তার উত্তেজনা চরমে পৌঁছায়। বিশ্বকাপ চলাকালীন তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।