• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:১৯

মোরসালিনের আশা



অনলাইন ডেস্ক ►

ক্যাম্প শুরুর দিন শেখ মোরসালিন বলেন, ‘আজ থেকে আমাদের ক্যাম্প শুরু। দলে যারা আছেন, সবাই ভালো অবস্থায় আছেন। এই কোয়ালিফায়ার রাউন্ডে আমাদের ভালো সুযোগ আছে- আমরা দ্বিতীয় হয়েও শেষ করতে পারি। এই ম্যাচ জিততে পারলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারব।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের প্রীতি ম্যাচটি বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন ফুটবলাররা। প্রীতি ম্যাচ খেলতে ২৬ মার্চ ভিয়েতনাম এবং ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজের দল। দুটি ম্যাচ সামনে রেখে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। কিংস অ্যারেনায় রাতের কৃত্রিম আলোতে প্রথম সেশনে অংশ নিয়েছেন জামাল ভূঁইয়ারা। সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় দলে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে।

ক্যাম্প শুরুর দিন শেখ মোরসালিন বলেন, ‘আজ থেকে আমাদের ক্যাম্প শুরু। দলে যারা আছেন, সবাই ভালো অবস্থায় আছেন। এই কোয়ালিফায়ার রাউন্ডে আমাদের ভালো সুযোগ আছে- আমরা দ্বিতীয় হয়েও শেষ করতে পারি। এই ম্যাচ জিততে পারলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারব।’ সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে লড়াইকে বাড়তি প্রেরণা হিসেবে দেখছেন মোরসালিন। তার ভাষায়, ‘এটা আমাদের জন্য ভালো প্রস্তুতি। সবাই নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। তাই এটা আমাদের জন্য বাড়তি মোটিভেশন।’

ঈদের সময়ও অনুশীলন চালিয়ে যেতে হবে দলকে। এ নিয়ে মোরসালিন বলেছেন, ‘আমরা ত্যাগ স্বীকার করছি। পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না। তবে আমাদের লক্ষ্য থাকবে আসন্ন দুই ম্যাচে ভালো ফল করা। আমরা দেশবাসীকে জয় উপহার দিতে চাই। সবার কাছে দোয়া চাই।’ দলের বর্তমান শক্তি নিয়েও আশাবাদী এই মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘আমাদের দলের শক্তি অনেক বেড়েছে। খেলোয়াড়রা এখন অনেক বেশি মোটিভেটেড। আগের চেয়ে ভালো র‌্যাংকিংয়ের দলের বিপক্ষেও আমরা হেড-টু-হেড লড়াই করার চেষ্টা করি। এখন আমরা অনেক শক্তিশালী দল।’ 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আছে একটি ম্যাচ। আর সেটা ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। মূলপর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হলেও ম্যাচটি র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ হিসেবে দেখছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। ২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ওই ম্যাচ শেষে ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের অন্য সদস্যরা ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবেন। বর্তমানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।