- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মৌ মৌ গন্ধে গোবিন্দগঞ্জের ফলের বাজার
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
মৌ মৌ গন্ধে ভরে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফলের বাজার। আম, জাম লিচু, লটকন, বেদানাসহ নানা ফলের সমারোহে নজর পড়েছে ক্রেতা সাধারণের। হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, গোপালভোগ, মিশ্রিভোগ ছাড়াও নানা জাতের আম বাজারে পাওয়া যাচ্ছে। ক্রেতারা জানান, এখন হাড়ি ভাঙ্গা আম ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিত্রিু হচ্ছে। আর লিচু বিক্রি হচ্ছে শতকরা ৪শ টাকা।
লটকন বিক্রি হচ্ছে ১শ ৬০ টাকা কেজি দরে। এ ছাড়া অন্যান্য মৌসুমী ফলের দামও বেশ চড়া। গোবিন্দগঞ্জ পৌর সভার থানা মোড়ের চারমাথায় ফল কিনতে আসা ক্রেতা শামসুল আলম বলেন, বাজারে অনেক ফল, কিন্ত দাম চড়া তাই এখনও ছেলে মেয়েদের আম খাওয়াতে পারিনি। এ ব্যাপারে গোলাপবাগ হাটের মৌসুমী ফল ব্যবসায়ি আব্দুস সালাম বলেন, গত বছর ১শ লিচু ৬/৭শ টাকায় বিক্রি করেছি।
এবার তুলনামূলক দাম কম। এবার মৌসুমের শুরু থেকেই শতকরা ৩/৪শ টাকায় বিত্রিু হচ্ছে। তিনি বলেন, এবার আমের দাম কমার সম্ভাবনা খুব কম। কারণ এবার প্রাকৃতিক দুর্যোগে আমের ফলন কমে গেছে। তার পরেও ত্রেুতার সমাগম তুলনামূলক অনেক ভালো।