- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুরে নতুন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার
রংপুর প্রতিনিধি ►
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনকে বদলি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। একই সাথে মেট্রোপলিটনে নতুন কমিশনার ও নতুন পুলিশ সুপার দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে । অন্যদিকে রংপুরের বর্তমান পুলিশ কমিশনার মো: মজিদ আলীকে বদলি করা হয়েছে সিআইডিতে।
এদিকে রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে। একই প্রজ্ঞাপনে পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।