• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

লক্ষ্মীপুর স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থী তাসনীম আলমকে সংবর্ধনা প্রদান



ময়নুল ইসলাম ►

গাইবান্ধা সদর ২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম মিয়ার ২য় সন্তান লক্ষ্মীপুর স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থী মোঃ তাসনীম আলম জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর স্কুল ও কলেজের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গাইবান্ধার চারটি আসনের জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার বিকেল তিনটায় লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার জামায়াতের আমীর ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা -সুন্দরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা ৫  ফুলছড়ি - সাঘাটা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ মিয়া।

এছাড়া বক্তব্য দেন লক্ষ্মীপুর স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ মোঃ ইয়াদ আলী, গাইবান্ধা সদর উপজেলার জামাতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর এরশাদুল হক ইমন, সুন্দরগঞ্জ উপজেলার আমীর শহিদুল ইসলাম মঞ্জু, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথিদের বরণ করেন লক্ষ্মীপুর ইউনিয়ন জামাত নেতা শাহ আলম সরকার, ইউপি সদস্য মিজানুর রহমান ও ইউনিয়ন পর্যায়ের জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দু। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানগণ ও শিক্ষক, কর্মচারী। কৃতি শিক্ষার্থী তাসনীম আলমকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধিত হতে পেরে তাসনীম আলম বলেন, আমি সংবর্ধিত হতে পারে নিজেকে অনেক ধন্য মনে করছি। এটি আমার ও পরিবারের জন্য অনেক গর্বের। বক্তব্য তিনি আরো বলেন, বাংলাদেশের থেকে শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও মানবিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে জাপান। সেখানে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীপুর স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক স্বপন কুমার ও জামায়াতের জাহাঙ্গীর আলম প্লাবন।