• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান



অনলাইন ডেস্ক ►

শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, রাত ৯টা ১৩ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার।

ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, সোয়াত ও চিত্রালসহ পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের তীব্রতা আজাদ জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশেও অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত খবর পাওয়া যায়নি।