• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

শতভাগ সাফল্য নিয়ে এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠের অনন্য অর্জন



নিজস্ব প্রতিবেদক ►

শিক্ষাজগতে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ। বিদ্যালয়টির চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন। অর্থাৎ, শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫  পেয়েছে ৫ জন, এ গ্রেড পেয়েছে ১১ জন, এ মাইনাস পেয়েছে ১০ জন এবং বি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ৪ জন।

গত সোমবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে এই আনন্দঘন সংবাদটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ উদ্দিন। শিক্ষার্থীরা এই অর্জনের পেছনে শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান, কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অকুন্ঠ সমর্থনকে প্রধান অনুঘটক হিসেবে দেখছেন। 

বিদ্যালয়ের এমন অভাবনীয় ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা। এই অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি তার উৎকর্ষের ধারা অব্যাহত রাখল এবং আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সফল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তারা যেন ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই কামনাই করছি।