• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ ব্যয় সংকোচনে কঠোর সিদ্ধান্ত



অনলাইন ডেস্ক ►

জ্বালানি সাশ্রয় এবং বৈশ্বিক অস্থিরতার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মূল সিদ্ধান্তগুলো:
অফিস সময়: সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে সময়সূচি ৯টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে (আনুষঙ্গিক কাজের জন্য ৪টা পর্যন্ত খোলা থাকবে)।

মার্কেট ও দোকানপাট: জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার ও খাবারের দোকানের মতো জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় এটি কঠোরভাবে তদারকি করবে।

পরিবহন: যানজট কমাতে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ শুল্ক সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাসগুলো অবশ্যই নতুন হতে হবে।

ব্যয় সংকোচন: আগামী তিন মাস নতুন কোনো সরকারি গাড়ি বা কম্পিউটার কেনা যাবে না। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বাতিল করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন খরচও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

আলোকসজ্জা নিষেধাজ্ঞা: জ্বালানি সংকট মোকাবিলায় কোনো বিয়ে বা উৎসবে আলোকসজ্জা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।