- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাঘাটায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে রিপন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ গজ সামনে অগ্রসর হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন (৩৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধুনদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। দুর্ঘটনায় তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানার সরকারি পিকআপে গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, ট্রেন পারাপারের সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে