- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সুপ্রকাশ সাহিত্য সংসদের যুগপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) যুগপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মুক্তধারা গণগ্রন্থাগার চত্বরে মোড়ক উন্মাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এতে আলোচনা ও কবিতা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষক, কবি, সাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক, সংগীত শিল্পীদের মধ্যে বীরেন সরকার মিন্টু, মো. আব্দুস সামাদ মিঞা, ড. সঞ্জয় কুমার সরকার, এ মান্নান আকন্দ, কমলা কান্ত বসুনিয়া, নাজমুস সাকিব, অরবিন্দু কুমার মোদক, রেজাউল ইসলাম রেজা, সেলিম মিয়া, আমিনুল ইসলাম পিপুল, চন্দ্রন সাহা, হাসান রোকন, আরিফুর রহমান আরিফ, কঙ্কন সরকার প্রমুখ।
এর আগে যুগপূর্তির মোড়ক উন্মোচন করা হয়। সেই সাথে সংগীত পরিবেশন করেন একঝাক ক্ষুদে শিল্পিগোষ্ঠী। উল্লেখ যুগপূর্তি সংখ্যায় দৈনিক মাধুকর পত্রিকায় সুপ্রকাশ সাহিত্য সংসদের প্রকাশিত ২০টি সংবাদের পত্রিকার কাটিং প্রকাশ করা হয়েছে।
মাধুকর/এমআর