• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৭-২০২৬, সময়ঃ বিকাল ০৪:২৬

সৈয়দপুরে জুলাই শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত



সৈয়দপুর প্রতিনিধি ►

জুলাই গণঅভ্যুত্থান শহীদের স্মরণে ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় সৈয়দপুরে মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর শাখার উদ্যোগে আজ বুধবার সকালে শহরের জসিম বাজারস্থ ফালাক একাডেমিতে এই আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিন, এনসিপির সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক জাবেদ আত্তারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির মুখ্য সংগঠক একরামুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।