- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা সহায়তা প্রদান
অনলাইন ডেস্ক ►
গত তিন বছরের বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এই তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি বা নিহতের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৩ হাজার ৮৮১ জন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার। এছাড়া ৮২৯ জন আহত এবং ৩৭৪ জন গুরুতর আহত ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।