• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

১০ জেলায় আজ থেকে চালু হচ্ছে আইসিইউ সেবা



অনলাইন ডেস্ক ►

দেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত ও শক্তিশালী করতে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ (ওঈট) কার্যক্রম চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আজ রবিবার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করবেন। যেসব জেলায় এই সুবিধা যুক্ত হচ্ছে তার মধ্যে রয়েছে- মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া), যশোর, শেরপুর, মাদারীপুর এবং বাগেরহাট।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আইসিইউগুলোতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এছাড়া দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে জটিল রোগীদের আর ঢাকা বা বড় শহরের হাসপাতালে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই তারা উন্নত ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবা নিশ্চিত করতে পারবেন।