
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চার স্তরের নিরাপত্তা বলায়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রে নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনী উপকরণ পৌচ্ছে গেছে। সকাল সাড়ে ৭টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এছাড়া... বিস্তারিত

গোপাল মহন্ত, গোবিন্দগঞ্জ ►আগামী ১২ ফেব্রয়ারি সংসদ নির্বাচন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার ১৪২ ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার সকালে সহকারী রিটানিং অফিসার সৈয়দা ইয়াসমীন সুলতানা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেন। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন ধানের শীষ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম দ্রুত টিকিট-এরও যাত্রা শুরু হয়েছে।মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার... বিস্তারিত

সালাহউদ্দিন কাশেম ►পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে নির্যাতনের স্বীকার গৃহবধূ লিমার শিশু সন্তানটিকে আসামীদের নিকট থেকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গত ৬ ফেব্রুয়ারি স্বামী সবুজ মিয়া ও তার মা, বাবা যৌতুকের দাবিতে লিমাকে মারপিট করে তার শিশু সন্তানকে জোরপূর্বক আটকে রেখে লিমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।পরে লিমা তার বাবার বাড়িতে আসলে লিমার দাদি স্থানীয় লোকদের সহযোগিতায় চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও লাভজনক এই... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►পশ্চিম কানাডায় পৃথক স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় পায় এবং আরো বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে... বিস্তারিত