
অনলাইন ডেস্ক ►সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি চলবে আগামী এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও... বিস্তারিত

বাসস ►করতোয়া নদীর ভাঙন ঠেকাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান জেলার ঘোড়াঘাট উপজেলার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত করতোয়া নদী। এই নদীর ভাঙনে উপজেলার বেশ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধ করতে না পারলে, কয়েক শত পরিবার গৃহহীন হয়ে পড়বে বলে এলাকাবাসীর আশঙ্কা। সরেজমিনে ঘোড়াঘাট উপজেলার ভাঙন কবলিত এলাকায় গিয়ে এই দৃশ্য দেখা যায়। একদিন যে ঘর ছিল নতুন জীবনের স্বপ্ন, আজ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।তিনি জানান, এবার (২০২৭) সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।অন্যদিকে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের খাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- উপজেলার ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) এবং একই গ্রামের ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। ফাইম ও সুরাইয়া আপন ভাই-বোন।সূত্র জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এই তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে ফুটবল খেলে। ধারণা করা হচ্ছে... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►মাঠ ছাড়ার সময় লিওনেল মেসির চোখের জল কথা বলেছিল, ছিল রহস্যও। ম্যাচ-পরবর্তী সময়ে নীরবতা সেটা প্রকট করেছে। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থমকে দাঁড়ানোর পর ৩৯ বছর বয়সী কিংবদন্তি ছিলেন বিধ্বস্ত—যেন এটাই বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ দৃশ্য। পুরস্কার বিতরণ পর্ব শেষ হতেই ঘনীভূত হয় অনিশ্চয়তার মেঘ। সংবাদমাধ্যমের সঙ্গে কোনো বাক্য বিনিময় না করেই সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি।জাতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবনের দিকে পদযাত্রা করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার গভীর রাতে এ ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, আন্দোলন চলবে এবং বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না। সোমবার দিনভর দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর সঙ্গে কথা বলেন অভিজিৎ দিপকে। মঙ্গলবারও সংসদ অভিমুখে পদযাত্রা হবে কি... বিস্তারিত