সয়াবিন তেলের দাম বাড়ল

অনলাইন ডেস্ক ►লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক ►দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথম দিনে নীলফামারীর ডিমলার এলাকার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী... বিস্তারিত

‘মক্কা চুক্তি’ নিয়ে ঢাকার সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয়: ইরানি রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক ►সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত মক্কা চুক্তিকে ইরান নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না এবং বাংলাদেশ এই জোটে যোগ দিলেও তেহরান উদ্বিগ্ন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদী। আজ বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ইরানি... বিস্তারিত

নওগাঁর খোলাবাজারে অগ্রিম বরাদ্দের সার আসায় স্বস্তিতে কৃষকরা

আব্দুর রউফ রিপন, নওগাঁ ►নওগাঁর ডিলার পর্যায়ে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সেপ্টেম্বর মাসের বরাদ্দের সার অগ্রিম ডিলারদের মাঝে প্রদান করা হয়েছে। যার কারণে বর্তমানে ডিলার পর্যায়ে পর্যাপ্ত সারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যেই সার কিনে জমিতে দিতে পারছেন। চলতি আমন মৌসুমে নওগাঁয় যেন সারের কোন কৃত্রিম সংকটের সৃষ্টি না হয় সেই কারণে চাহিদা মাফিক সারের বরাদ্দ জেলায় অগ্রিম নিয়ে আসা হয়েছে।অপরদিকে জেলার কোন সার ডিলার যেন বেশি দামে সার... বিস্তারিত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রুডিগার

অনলাইন ডেস্ক ►আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন অ্যান্টোনিও রুডিগার। ৩৩ বছর বয়সে এসে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিলেন জার্মানির এই ডিফেন্ডার। ২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার, গোল করেছেন তিনটি।খেলেছেন ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। ২০১৭ সালে জার্মানির কনফেডারেশনস কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। বিদায়বার্তায় রুডিগার বলেছেন, ‘অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে... বিস্তারিত

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০

অনলাইন ডেস্ক ►নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারত থেকে মরদেহ... বিস্তারিত