গুরুদাসপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি ►নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাঁদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে রান্টুর... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ ৭২ ঘণ্টা ?

অনলাইন ডেস্ক ►ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা দেশের কোথাও মোটরসাইকেল চলতে পারবে না। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কঠোর নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে।তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই... বিস্তারিত

আজ সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা

অনলাইন ডেস্ক ►সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আজ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত রবিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার... বিস্তারিত

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক

অনলাইন ডেস্ক ►আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক হবে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক হবে। এ সময় প্রধান উপদেষ্টা সচিদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে ১৬ জন... বিস্তারিত

ভারত-পাকিস্তান ম্যাচের এখনও অনিশ্চয়তা কাটেনি

অনলাইন ডেস্ক ►টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে লাহোরে বৈঠকে বসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা।  রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাত পর্যন্ত চললেও আলোচনার বিষয়ে আইসিসি, পিসিবি কিংবা বিসিবির কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি।  প্রায় চার... বিস্তারিত

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় পেলেন বামপন্থি সেগুরো

অনলাইন ডেস্ক ►পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন তিনি। ৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।ভোট গণনা শেষে গত রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন... বিস্তারিত