গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত ভোট কেন্দ্রের দায়িত্বে ৯ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক ►আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার আনসার সদস্যকে নিয়োজিত করা হয়েছে।মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

ফুলবাড়ীতে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি ►বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার উচু নিচু সব জমিতে বোরো ধানের কচি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ বছর শীতের প্রকোপ বেশি হওয়ায় একটু দেরিতে চারা লাগানো শুরু হয়েছে। এই বোরো ধানেই গ্রামীণ অর্থনীতির মূলভিত্তি। সারা বছরের সংসার খরচ ও ছেলে-মেয়ের লেখা ও পড়া, বিয়ে-সাদি, রোগব্যাধিসহ সব খরচের যোগানদাতা হলো ধানের চাষ।ধানের ফলন ভাল হলে, ভাল দাম পেলে কৃষকরা ভাল থাকেন। কৃষকদের সচ্ছলতা থাকলেই গ্রামীণ অর্থনীতি সচ্ছল... বিস্তারিত

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

অনলাইন ডেস্ক ►জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে।ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি... বিস্তারিত

সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

অনলাইন ডেস্ক ►ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ... বিস্তারিত

ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

অনলাইন ডেস্ক ►শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও লাভজনক এই... বিস্তারিত

কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯

অনলাইন ডেস্ক ►পশ্চিম কানাডায় পৃথক স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় পায় এবং আরো বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে... বিস্তারিত