ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক►ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

সিটি কর্পোরেশনের পর এবার বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ, আইনের খসড়া তৈরি

অনলাইন ডেস্ক ►বগুড়া শহর ও আশপাশের এলাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নতুন একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। খসড়ায় বগুড়া সিটি কর্পোরেশন এলাকা এবং সরকার নির্ধারিত সংলগ্ন এলাকাগুলোকে কর্তৃপক্ষের আওতাভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।সম্প্রতি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেছে সরকার।... বিস্তারিত

দেশীয় শিল্প সুরক্ষায় মেগা করছাড়, দাম কমবে ও বাড়বে যেসব পণ্যের

অনলাইন ডেস্ক ►আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় করছাড়ের বড় ধরনের বাড়তি সুবিধা থাকতে পারে। এ ক্ষেত্রে শুধু কর অব্যাহতি বা করছাড়ই নয়, বরং ভ্যাট ও পণ্য আমদানির শুল্ক-করেও বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে।মূলত দেশীয় শিল্পের সুরক্ষা, স্থানীয় শিল্পের সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাণিজ্যকে ব্যাপকভাবে উৎসাহিত করতেই এই করছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে ইলেকট্রনিক্স খাতকে সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং... বিস্তারিত

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক►ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন... বিস্তারিত

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক►ওয়ানডেতে ২২ বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল কেবল এক ম্যাচে। সেটা এসেছিল ২০০৫ সালে। ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে বাংলাদেশের উত্থানের পর বাকিসব টেস্ট খেলুড়ে দেশকে এই ফরম্যাটে হারালেও অজিরা ছিল অধরা। এবার ঘরের মাঠে সেই অজি বধ! চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ।... বিস্তারিত

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক ►হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি জানিয়েছেন, প্রণালিটি ব্যবহারের ক্ষেত্রে ট্রানজিট ফিসহ বিভিন্ন শর্ত ইরান ও ওমান যৌথভাবে নির্ধারণ করবে। তার ভাষায়, এসব ফি মূলত জাহাজ চলাচলের জন্য দেওয়া সেবার বিনিময়ে নেওয়া হবে।রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও ব্যবহারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইরান ও ওমান একসঙ্গে... বিস্তারিত